পোর্ট থানার অভিযান ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পোর্ট থানার অভিযান ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।মঙ্গলবার(১৭ই ডিসেম্বর)সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর,এএসআই শাহীন ফরহাদ,কনেস্টবল খলিলুর রহমান ও কনেস্টবল চঞ্চল কর্মকার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের আসানুর(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।পলাতক আসামি খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খড়িডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ফেন্সিডিল লোড দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং সেখান থেকে ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Top