বিজয় দিবসে শার্শায় গরিব দুঃস্থদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিজয় দিবসে শার্শায় গরিব দুঃস্থদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে গরিব দুঃস্থ মানুষের জন্য‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’আয়োজন করছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার রুবা ক্লিনিক কর্তৃপক্ষ। সোমবার বিজয় দিবসের দিন বাগআঁচড়া সাতমাইলস্থ রুবা ক্লিনিকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডা.এস এম আহসান হাবিব রানা ও তার সহধর্মিনী ডা.জেরিন আফরোজ নিপু।

রুবা ক্লিনিকের সত্বাধিকারি ডা. এস এম আহসান হাবিব রানা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসের দিন গরীব ও দুঃস্থ মানুষের জন্য ‘ফি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। সর্বসাধারনের জন্য ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে তবে দুঃস্থদের জন্য ফ্রি পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হবে।

Top