বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত এমভি শাহরুখ-২ লঞ্চের যাত্রীরা বিকল্প নৌযানে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত এমভি শাহরুখ-২ লঞ্চের যাত্রীরা বিকল্প নৌযানে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।


রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত এমভি শাহরুখ-২ লঞ্চের যাত্রীরা বিকল্প নৌযানে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
শনিবার(১৪ ডিসেম্বর)রাত সোয়া ১২টার দিকে এমভি পূবালী-১ লঞ্চে তারা ঢাকার পথে যাত্রা করে।বরিশাল নদী বন্দর কর্মকর্তাওবিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বাংলানিউজকে এ ব্যাপারে নিশ্চিত করে।আজমল হুদা জানান,শনিবার রাতে প্রায় সাড়ে ৩শ’ যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি শাহরুখ-২ লঞ্চটি। পথে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এমভি হাজী মো. দুদু মিয়া (রাঃ)-১ নামের একটি কার্গোর সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে যায় ও সিমেন্ট তৈরির কাঁচামালবাহী (ক্লিংকার) কার্গোটি নদীতে ডুবে যায়।

এ ঘটনায় ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতীরে নোঙ্গর করে লঞ্চের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ,নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান ও উদ্ধারকাজসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানান আজমল হুদা।তিনি আরও জানান, এ ঘটনার পর এমভি শাহরুখ-২ লঞ্চের যাত্রীদের নিরাপত্তাসহ সার্বিক দিক বিবেচনা করে বরগুনা থেকে ঢাকাগামী এমভি পূবালী-১ নামক অপর একটি লঞ্চে তাদের তুলে দেওয়া হয়।দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, কার্গোর মাস্টারকে পাওয়া গেলেও লঞ্চের মাস্টারের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। উভয়ের কাছ থেকে তথ্য পেলেই কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যাবে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে বরিশাল সদর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান,লঞ্চের যাত্রীদের মধ্যে কারো হতাহত বা নিঁখোজ হওয়ার খবর পাওয়া যায়নি। কার্গোটির ১১ আরোহীর কেউ নিঁখোজ হয়েছেন বলেও এখন পর্যন্ত জানা যায়নি। তবে কার্গোর ৪ স্টাফকে উদ্ধারের পর পুলিশি হেফাজতে রাখা হয়েছে।এদিকে এ ঘটনার খবর জানতে পেরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে যান ও দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের খোঁজখবর নেন। তিনি দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সহায়তা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।রাতের বেলা যাত্রীবাহি নৌ-রুটে বাল্কহেড কার্গো চলাচলের নিয়ম নেই। তারপরও কীভাবে তারা চলছে এ বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানান মেয়র।

Top