বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার(১৫ ডিসেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ)চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মাহাবুব-উল ইসলাম।তিনি জানান, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান করে এরইমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। এতে কারও যদি গাফিলতি থাকে তা যেমন কমিটি দেখবে এবং ভবিষ্যতে এ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে সুপারিশ রাখবে।

মাহাবুব-উল ইসলাম বলেন,আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। আবার আমরা সবাই চাচ্ছি যাতে কোনো দুর্ঘটনাতেই হতাহতের ঘটনা না ঘটে। বরিশালের কীর্তনখোলা নদীতে ঘটা দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। এগুলো খুবই ভালো দিক।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এমভি শাহরুখ-২ লঞ্চটি প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল। বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা অ্যাংকর সিমেন্টের ১২০০ মেট্রিক টন ক্লিংকারবাহী এমভি মো. দুদু মিয়া (রা.)-১ নামের একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয় এবং সিমেন্ট তৈরির ১২০০ মেট্রিক টন উপাদান (ক্লিংকার)বাহী কার্গোটি নদীতে ডুবে যায়।

Top