ফার্নিচারের দোকান থেকে সাত বস্তায় ২১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ফার্নিচারের দোকান থেকে সাত বস্তায় ২১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে ফার্নিচারের দোকান থেকে সাত বস্তায় ২১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।শনিবার(১৪ ডিসেম্বর) বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজারের রতন সমাদ্দারের ফার্নিচারের দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে,ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারের দেওয়া এ চাল ওই দোকানে লুকিয়ে রেখেছিলেন।পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মডেল থানার এস আই মানিকসহ একটি দল ঘটনাস্থল থেকে ২১০ কেজি চাল উদ্ধার করেন।

উদ্ধার করা চাল পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা.দেলোয়ারের কাছে জিম্মায় রাখা হয়।তবে এসময় ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। চাল উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান,বিতরণের জন্য চাল উদ্ধার করার পর তা ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এদিকে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন,সুবিধাভোগীরাই ওই দোকানে চাললুকিয়ে রেখেছিল।এ সুযোগকে কাজে লাগিয়ে আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

Top