প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


রফিকুল ইসলাম:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।শুক্রবার ১৩ ডিসেম্বর)দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস।তিনি জানান,সাময়িক বহিষ্কার করা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)দুপুরে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষক মিলনায়তনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাসহ প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা ইউএনও’র কাছে ১২ দফা অভিযোগ দায়ের করেছিলেন।শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই বিদ্যালয়ের শিক্ষক, কাউন্সিল নেতারা সাধারণ জনগণ। এ অভিযোগে পরিপ্রেক্ষিতে উপজেলা ইউএনও তদন্ত কমিটি গঠন করেন এবং নিজেও ঘটনার তদন্ত করে সত্যতা পেয়ে এ ব্যবস্থা নেন।

Top