বন্ধুর খোঁজে সৃত্মির পাতা উল্টাচ্ছে বিএম কলেজ শিক্ষার্থীরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বন্ধুর খোঁজে সৃত্মির পাতা উল্টাচ্ছে বিএম কলেজ শিক্ষার্থীরা


আমি মাসুদ রানা সৃত্মির পাতা থেকে : প্রকৃতির ধরাবাধা নিয়মে কিংবা কর্ম ব্যস্থতায় জীবনটা আটকে গেলেও কেন জানি সবারই মন ছুটে যায় সৃত্মির পাতায়…জমকালো চাকুরী জীবনে নতুন নতুন বন্ধুদের রঙ্গিন হাতছানির দেখা মিললেও;আত্মতৃপ্তির তৃষ্ণা মেটাতে সেই কলেজ বেঞ্চের বন্ধুদের কাছে পাওয়ার ব্যাকুলতা বনভোজনে রুপ নিয়েছে। ২০০৪-০৫ শিক্ষা বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন করতে যাচ্ছে। ওই বছরে ভর্তি হওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীর সবাই পরিবারসহ অংশ নিতে পারবে সেখানে।

বিস্ময় কর বিষয় হচ্ছে,বনভোজনের মাঝেই নিজেদেরকে সীমাবদ্ধ না রাখার সিদ্ধান্ত সবার। বনভোজনকে কেবল একত্রিত হওয়ার একটা উপায়ন্ত হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যৎ জীবনে সবাই সবার ভালো-মন্দে খোঁজ খবর রাখবে।

লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সারাদিন পেশাগত কাজ শেষে প্রায় সন্ধ্যায় প্রিয় দোস্ত দুলাল,কাইউম,দোবাষীস,মামুনসহ অনেকেই বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চে একত্রিত হয়ে, কলেজের ভর্তি লিষ্ট/ফেসবুকের পাতার সুরঙ্গ থেকে পুরোনো বন্ধুদের টেনে এনে বুকে রাখার অন্তহীন প্রচেষ্টা চালাচ্ছে। ফোন কলের অপর প্রান্ত থেকে সাড়া দিচ্ছে আন্তরিকতার সাথে। যেন আনন্দের শেষ নেই। বন্ধু বান্ধবীর সঙ্গ দেখা মিলবে সেই মাহেন্দ্রক্ষণে…

Top