খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।


রফিকুল ইসলাম:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যলয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল।পুলিশের বাধা অতিক্রম করে নগরের সদররোড হয়ে মিছিলটি কাকলীর মোড় দিয়ে স্টিমার ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যলয়ের সামনে মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মিজানুর রহমান পলাশ প্রমুখ।অপরদিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি দক্ষিণ চক বাজার,গীর্জামহল্লা ও সদররোড হয়ে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।পরে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, মামুন রেজা খান,মো.জাহিদ হোসেন প্রমুখ।এদিকে মহানগর স্বেচ্ছাসেবকদল নগরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা দলীয় কার্যালয় সংলগ্ন সড়কের বাহিরে যেতে পারেনি।

পরে তারা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,সহ-সভাপতি ফয়সাল আহমেদ,নুরুল মোমেন পোটন, তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

Top