রাজাপুরে ভূমিদস্যুদের ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছে না অসহায় পরিবার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রাজাপুরে ভূমিদস্যুদের ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছে না অসহায় পরিবার


রিপোর্ট-বরিশাল : ভূমিদস্যূদের হামলা মামলার ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছে না ঝালকাঠি-রাজাপুরের কেওতা গ্রামের এক অসহায় পরিবার। রাস্তা ঘাটে জীবন যাপন করছে ওই পরিবারটি। বাড়িতে ফেরার চেষ্টা করলেই মারধর করা হয়। থানা পুলিশ ও আদালত জমিতে ফেরার সুরাহা দিলেও স্থানীয় সন্ত্রাস কিংবা ভূভিদস্যূ হিসেবে পরিচিত তাজুল-রফিকুল বাহিনীর অত্যাচারে বাড়ির ধারে কাছেও আসতে পারছে না। যখনি বাড়িতে যায় তখনি হামলা করা হয় পরিবারটির ওপরে। যার দরুণ, ৬ সদস্যের ওই ভূক্তভোগি পরিবারটি কখনো বস্তিতে কখনো রাস্তার পাশে জীবন যাপন করছে।

রাজাপুর ঘিঘড়া ইউনিয়নের কেওতা গ্রামের বাসিন্দা মাহাবুবুর রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘ এক যুগ ধরে এই দস্যূতা চালানো হচ্ছে। ভূক্তভোগি মাহাবুবুর রহমান জানান,পরিবারের বসতি ঘর নির্মানের জন্য ২০০৫ সালে ১৮ শতাংশ জমি ক্রয় করে কেওতা গ্রামে। কিন্তু চাঁদা না পেয়ে তাজুল-রফিকুল ভূমিদস্যূ চক্র ভূয়া রেকর্ড দেখিয়ে দখলে আসতে দেয়নি তাকে। সে সময় হামলা করে তাদের তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। আইনি জটিলতার কারনে স্থানীয় থানা পুলিশ সমাধান করতে না পারলে আদালত পর্যন্ত গড়ায় ঘটনাটি। গত নভেম্বর মাসের ১৩ তারিখ ঝালকঠি আদালত তাজুল-রফিকুলকে ভূমি দস্যূ উল্লেখ করে মাহাবুবকে জমি ভোগ করার পক্ষে রায় দেয়। এ আদেশের পর জমিতে সাইন বোর্ড ও বসত ঘর নির্মান করতে গেলে ভাংচুর করে ফের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে গ্রামবাসির মধ্যে ভূমি দস্যূদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার খবর পাওয়া গেছে। যে কোন সময় গ্রামবাসি ও ভূমি দস্যূ চক্রের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছে। গ্রামের ভেতর কেন তারা ভূমি-দস্যূতা করেন সে বিষয়ে জানতে তাজুল-রফিকুলকে বাড়িতে গেলে পাওয়া যায়নি। এমনকি ফোনও রিসিভ করেন নি।

Top