বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল।


রফিকুল ইসলাম:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএম কলেজের পরিবহন গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের হয়।জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে মিছিলটি বৈদ্যপাড়া সড়কের মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে বিকেলের দিকে বিএম কলেজের মসজিদ গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল বের হয়।জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বাধীন মিছিলটি বৈদ্যপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।একই দাবিতে দুপুরে নগরের সিএন্ডবি রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে বৈদ্যপাড়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি সিএন্ডবি রোডের টিটিসি’র সামনে গিয়ে শেষ হয়।

Top