মিথ্যা সংবাদের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপি’র সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মিথ্যা সংবাদের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপি’র সংবাদ সম্মেলন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি,সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ)আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট প্রকাশিতখবরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি। গতকালবৃহস্পতিবার বেলা ১১ টায় মির্জাগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃশাহাবুদ্দিন নান্নু।

এসময় এখানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি সাবেক প্রফেসার মোঃমোস্তাফিজুর রহমান,যুগ্ন-সম্পাদক মোঃনূর হোসেন মৃধা,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপিচেয়ারম্যান মোঃআবদুস সালাম মৃধা,যুগ্ন-সম্পাদক মোঃ আমিনুলইসলামখোকন,সাংগঠনিক সম্পাদক মোঃআসাদুজ্জামান মনির ও উপজেলা যুবদলেরআহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী প্রমূখ।সংবাদ সম্মেলনে বিএনপি’র সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু বলেন,কতিপয়পাত্রকা ও মিডিয়ায় তাকে নিয়ে পদত্যাগ এবং গোপন বৈঠক সংক্রান্ত প্রকাশিতসংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট।তাঁর বাসায় কোন ধরনের বৈঠক হয়নি।একটি কুচক্র মহল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার বিনস্ট করার মিথ্যা অপচেষ্টাচালাচ্ছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদজানাই।

Top