বরিশাল বেতারে ঢুকতে পারছে না অনিয়মিত শিল্পীরা আদালতের নির্দেশ থাকা সত্বেও - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল বেতারে ঢুকতে পারছে না অনিয়মিত শিল্পীরা আদালতের নির্দেশ থাকা সত্বেও


রফিকুল ইসলাম:উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ বরিশাল বেতার কেন্দ্রের ১৫ থেকে ২০ বছর কর্মরত অনিয়মিত শিল্পী সহ বিভিন্ন পদে কর্মরত বরিশালের ৮জন সহ সারাদেশের ৮০জনকে কোন কারন ছাড়াই মৌখিকভাবে তাদেরকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এবং তাদেরকে উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে চাকুরীতে পূর্ণ বহাল করার দাবী জানান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাকুরীচ্যুতরা তাদের চাকুরী ফিরে পাবার দাবী জানান।এসময় উপস্থিত ছিলেন চাকুরীচ্যুত মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাকসুদা বেগম, জাহানারা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, মোঃ মাইনুল ইসলাম ও তরুন কুমার বাছার।সংবাদ সম্মেলনে মাকসুদা বেগম কান্না কন্ঠে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমরা দীর্ঘ বছর যাবত চাকুরী করে যবিার পরেও তারা বিভিন্ন সময়ে বহুবার সার্কুলার দিয়ে বাহিরের অদক্ষ লোককে নিয়োগ প্রদান করে যাচ্ছে কিন্তু রহস্য জনকভাবে আমাদের বেলায় তারা এড়িয়ে যাচ্ছেন। এ কারনেই চলতি বছরের ৪ই ফেব্রয়ারী আমাদের দীঘূদিনের চকুরী স্থায়ী করনের জন্য মহামান্য উচ্চ আদালতে রিট পিটিসন দায়ের করি। উচ্চ আদালত শুনানী শেষে ২৪ই ফেব্রয়ারী উচ্চ আদালতের বিচারক এফ.আর এম নাজমুল আহসান ও বিচারক কে.এম.কামরুল কাদের এক আদেশে উলে­খ করে বলেন মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত পিটিশনারদের কোনভাবেই চাকুরীচ্যুত করা যাবে না। এবং সেই সাথে তথ্য মন্ত্রালয় ও বাংলাদেশ বেতার সদর দপ্তর বরাবর চলতি বছরের ৩ই মাচ অপর আদেশে পিটিশনকারীদের চাকুরীচ্যুত না করার জন্য নির্দেশ প্রদান করে।

এরপরেও গত ৩ই ডিসেম্বর বরিশাল বেতারের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন মৌখিকভাবে জানান আপনাদের চাকুরী নাই আগামী কাল থেকে কেহ অফিসে আসবেন না। এমনকি বর্তমানে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এমত অবস্থায় আমরা এখন মানবেতর জীবন যাপন করছি।উলে­খ্য,বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বেতারের সকল শিল্পী ও কলা কুশলীদের চাকুরী রাজস্ব করনের ঘোষনা করেছিলেন। এরপরেও বেতার কর্তৃপক্ষ অনিয়মিত শিল্পিদের বাদ দিয়ে শুধুমাত্র নিজস্ব শিল্পীদের চাকুরী রাজস্ব করেন। তাই উচ্চ আদালত সহ প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জনান।এ ব্যাপারে বরিশাল বেতারের অতিরিক্ত পরিচালক আনসার উদ্দিনের মুঠো ফোনে একাধিক বার কল করা হলে তিনি রিসিভ করেন নাই।এছাড়া বাংলাদেশ বেতারের মহা পরিচালক (ডিজি) নারায়ন চন্দ্র শীলকে কল করা হলে তিনি কথা শুনে বলেন ভাই আমি এখন মন্ত্রালয়ে ব্যস্থ আছি এবিষয়ে পরে কথা বলব বলে লাইন কেটে দেন।

Top