সম্মাননা জানালেন ডিসি বাড়ি গিয়ে শ্রেষ্ঠ সন্তানদের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সম্মাননা জানালেন ডিসি বাড়ি গিয়ে শ্রেষ্ঠ সন্তানদের


রফিকুল ইসলাম::স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বুধবার(১১ ডিসেম্বর)বিকেল থেকে রাত পর্যন্ত প্রতি বছরের মতো বরিশাল জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা,মিষ্টি,পোশাক এবং কম্বল দেওয়া হয়।বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল,বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, বরিশাল সদরের সহকারী কমিশনার(ভুমি)মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল,আসমা জাহান সরকার,মনিরা খাতুন,সুব্রত বিশ্বাস দাস,হেলাল উদ্দিন খান প্রমুখ।

উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু,মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী,শাহজাহান হাওলাদার,কাওছার আহমেদ,আমির আলী,মুক্তিযোদ্ধা সন্তান মাসুম প্রমুখ।জানা গেছে,বরিশালে কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্রাক্কালে দশজন করে ২০ জন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানানো হয়।
এরই ধারাবাহিকতায় এবারেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে এ সম্মাননা জানানো হয়।

এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৬ জন বরিশাল মহানগরের ও ৪ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা।
এরা হলেন,মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক চৌধুরী খোকা,মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রেজায়ে রহিম ফেরদৌস,মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম নান্নু,শহীদ মুক্তিযোদ্ধা মো.আবদুস সালাম ছালাম ফকির, মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত এমএ মালেক,মুক্তিযোদ্ধা মো.হাফিজুর রহমান (বিজিবি),মুক্তিযোদ্ধা মৃত হারুন অর রশীদ,মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন ফকির।যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু বলেন স্বাধীনতার ৪৮ বছর পরে এই প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা আমাদের দুয়ারে এসেছেন এটাই পরম পাওয়া।

Top