বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলার সহ নারী পাসপোর্টযাত্রী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলার সহ নারী পাসপোর্টযাত্রী আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃভারত থেকে ফেরার পথে বাংলাদেশী লাইলী রহমান লাকি নামে এক নারী পাসপোর্টযাত্রীকে ২০ হাজার মার্কিন ডলার দুটি রেডমি নোট সেভন প্রো মোবাইল ফোন সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় এ ডলার উদ্ধার হয়।

আটককৃত নারী মাদারীপুর জেলার শিবচর গ্রামের চররামারী কান্দি গ্রামের রহমান শরীফ এর মেয়ে।তার পাসপোর্ট নং(ইই ০২৭৫১৭০)।কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন,ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্কানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়।এসময় তার ল্যগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি উন্নত মানের মোবাইল ফোন করা উদ্ধার হয়।বেনাপোল চেকপোষ্টে কাস্টমস সুপার কামরুল হোসেন ঘটনার সত্যতা শিকার বরে বলেন উদ্ধারকৃত টাকা সহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Top