বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে সাইকেল র‌্যালি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে সাইকেল র‌্যালি


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃদুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্য সাইকেল র‌্যালি ও বৃক্ষরোন এর জন্য ভারতীয় ১০ সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে এদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বেনাপোল বন্দর প্রেস ক্লাব।

ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়কমহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতা এর ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে।তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন।এরপর রাত্রে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরেরর দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন।এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন।ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে।এর পর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থল পথে সাইকেল যোগে কোলকাতার উদ্ধেশ্য রওনা হবে।সবি মহল আরো বরেন তাদের সার্বিক সহযোগিতা করেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার বারাকপুরের একটি বেসরকারী সংস্থা।

Top