বাংলাদেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি বরিশালে ডিজিটাল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি বরিশালে ডিজিটাল


রফিকুল ইসলাম:‘সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেট শেয়ার পরে’এই শ্লোগান নিয়ে বরিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক কনসার্টসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজিত সকল অনুষ্ঠান সফল করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম(বার),বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোয়াজ্জেম হেসেন ভূঁইয়া,বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মোঃরসিদ আল আসিফ,বরিশাল সাংস্কৃতিক জন, সাংবাদিক এ্যাড.এস.এম ইকবাল।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থপন করেন কম্পিউটার কাউন্সিল বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

এরপূর্বে সকাল সাড়ে নয়টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে নগরের সরকারী বেসরকারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয় র‌্যালিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের দপ্তরে গিয়ে শেষ করে।অপরদিকে বিকালে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ নামে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এখানে ঢাকা ও বরিশালের স্থানীয় শিল্পিরা সঙ্গীত পরিবেশন করবে।

Top