বরিশাল মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে
রফিকুল ইসলাম: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাকে জামিনের আবেদন উচ্চ আদালত খারিজ করে দেয়ার প্রতিবাদে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সি এন্ড বি রোডে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় বরিশাল মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।