প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির


আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রিমান্ড শেষে বানারীপাড়া থেকে বরিশালে আনা হয় প্রবাসীর স্ত্রী ও মামলার আসামি মিশরাত জাহান মিশুকে।এরপর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে তার মাসহ দুই কাছে আত্মীয়কে হত্যা করা হয়।এ ঘটনায় ওই বাড়ির নির্মাণ কাজ করা রাজমিস্ত্রী ও ভণ্ড ফকির জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে ওই দিনই গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্যানুসারে প্রবাসীর মিশরাত জাহান মিশুকে ৯ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ।তিনদিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পালজানান,রিমান্ডে থাকাকালীন মিশু বেশ কিছু তথ্য দিয়েছেন। যা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হত্যায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা।রাজপাশা গ্রামের রত্তন মাঝি সর্ম্পকে তার নানা হয়।মূলত নানা বাড়িতে থেকেই জাকির বড় হয়েছে।কিন্তু তার বাবার বাড়ি বরগুনা জেলার বেতাগীতে।বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে নলছিটির নানার বাড়িতে এসে আশ্রয় নেয় জাকিরের মা।জাকিরের আরও এক ভাই রয়েছেন যার নাম জাফর।এছাড়া জাকির ইতোমধ্যে একাধিক বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Top