সন্ত্রাসীদের কোপে কৃষক খুন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সন্ত্রাসীদের কোপে কৃষক খুন


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে সন্ত্রাসীদের কোপে খুন হয়েছে কৃষক চিত্তরঞ্জন।চিত্ত রঞ্জন উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পিরের পাড় এলাকার সুরেন্দ্র নাথ সরকারের পুত্র।এ ব্যাপারে চিত্ত রঞ্জনের বড় ভাই সত্যেন্দ্র নাথ সরকার বলেন,সোমবার বেলা সাড়ে ১২টায় পার্শ্ববর্তী ব্রজেন্দ্র নাথ সরকারের স্ত্রী শিখা সরকার চিত্ত রঞ্জনকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়।হামলাকারী শিখা’র স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (মাস্টার),সৈকত সরকার,অখিল সরকার,নিখিল সরকার,সঞ্চয়সহ ৬/৭জনের সন্ত্রাসী বাহিনী।

এসময় সন্ত্রাসীরা চিত্ত রঞ্জনের মাথায় কুপিয়ে ও রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মৃত্যু ভেবে তাকে ফেলে যায়।স্থানীয়রা চিত্ত রঞ্জনকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রোগীর অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করে।সেখান থেকে চিত্ত রঞ্জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করেছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চিত্ত রঞ্জনের মৃত্যু হয়েছে।চিত্ত রঞ্জনের ভাই জানান,আমরা এ ঘটনা উজিরপুর থানায় অবহিত করেছি।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Top