যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।


আলোকিত বার্তা:বরিশালের নদ-নদীতে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।তবে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বুধবার ভোরে কালাবদর নদীতে এই অভিযান চালানো হয়।পরে উদ্ধার জাটকাগুলো বরিশালে এনে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশাল মৎস্য অফিস সূত্র জানায়-তাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা সঞ্জিব সন্যামতকে নিয়ে কোস্টগার্ডের একটি টিম বুধবার ভোরে অভিযান শুরু করে।একপর্যায়ে তারা কালাবদর নদীতে অবস্থান নিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।এসময় ভোলা ও মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে আসা অন্তত চারটি নৌযান থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার করে।কিন্তু জাটকা পরিবহনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ এই তথ্য নিশ্চিত করে বলেন- উদ্ধার জাটকাগুলো বরিশালে এনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Top