বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১০ ডিসেম্বর)বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় আগৈলঝাড়া উপজেলার ছালেকুর রহমানের মালিকানাধীন পলাশ মেডিক্যাল হল,তাপস চন্দ্র দাসের মেসার্স তাপস মেডিক্যাল হল,নুরুল হুদার মেসার্স নুপুর মেডিক্যাল হল,গৌরনদী উপজেলার রতন হালদারের সরকার মেডিক্যাল হল,শহিদুল হকের আনোয়ারা মেডিক্যাল হল,এসএম আতিকুর রহমানের জনতা ফার্মেসি,মো.আলামিন হোসেনের খান ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ পাওয়া যায়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক সাত ফার্মেসিকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

Top