তিনজনকে কারাদণ্ড ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তিনজনকে কারাদণ্ড ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার(১০ ডিসেম্বর)মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম র‌্যাব-৮ সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হলি ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো.জসিম উদ্দিনকে দুই মাস ও টেকনিশিয়ান সৈয়দ আলী আকবরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৮২’লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় তাদের এ দণ্ড দেন আদালত।গ্রিন এপল ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অপরাধে এর মালিক মোস্তফা কামালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।সেই সঙ্গে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক টেকনিশিয়ান মোসা.বিথীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদর্শ বীজ ভাণ্ডার নামের দোকানে এবং সংলগ্ন গুদামে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ৪৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে দোকানের মালিক মো.মনির হোসেনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া দোকানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে তাকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একটি জালের দোকানে অভিযান চালিয়ে সেখানে বিক্রির জন্য রাখা পাঁচশ’মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়।এসময় দোকানের মালিক শ্রীচরণ দেবনাথকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top