বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার(১১ ডিসেম্বর)দুপুর ১টার দিকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েত বাচ্চু,মোকলেছুর রহমান বাচ্চু ও সাদিকুর রহমান লিংকন,অ্যাডভোকেট শহীদ হোসেন,আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম,অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।সমাবেশে বক্তারা আইনের শাসন কায়েম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।সমাবেশ শেষে আদালত চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে গিয়ে সম্পন্ন হয়।

Top