বরিশালে কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে কেন্দ্রীয় কারাগারে আলতাফ মৃধা(৫৬)নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।আলতাফ মৃধা বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসুদেবপাড়া এলাকার মৃত হাসেম মৃধার ছেলে।তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।মঙ্গলবার(১০ অক্টোবর)বিকেলে কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,মঙ্গলবার বিকেল কারাগারের খেলার মাঠের পাশে বসে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিমে)হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলে ৪টা ৪০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য তার মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তিনি আরও জানান,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলতাফ মৃধা একটি হত্যা মামলায় ২০০৫ সাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Top