বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।


রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। মঙ্গলবার দিনভর তাদের এই অভিযানে অর্ধশত নৌযানের কাগজপত্র যাচাই-বাচাই শেষে ১১টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট দপ্তরের উপ-সচিব মো. বদৌরুদজ্জামান লিটন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(বিআইডব্লিউটিএ)কর্তৃপক্ষ বরিশাল অফিস সূত্র জানায়-সারা দেশে মতো বরিশালের নদীপথেও অবৈধ নৌযানে অভিযানে নির্দেশনা আসে।সেই নির্দেশনার আলোকে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা মো.বদৌরুদজ্জামান লিটন পুলিশ ও কোস্টগার্ড নিয়ে মঙ্গলবার দিনভর কীর্তনখোলা নদীতে অভিযানে নামে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা অভিযানে অর্ধশত নৌযানের কাগজপত্র তল্লাশি করেন।পরে যাচাই-বাচাই শেষে ১১টি নৌযানকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান শেষে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা মো.বদৌরুদজ্জামান লিটন মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।

Top