দু’টি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দু’টি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা


আলোকিত বার্তা:অসাস্থ্যকর পরিবেশ ও খাবারে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে বরিশাল নগরের দু’টি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১০ ডিসেম্বর)বিকেল ৩টার দিকে নগরের ফলপট্টি ও চকবাজার এলাকায় হোটেল ঘরোয়ার দু’টি পৃথক শাখাকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান,সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে নগরের ফলপট্টি ও চকবাজার এলাকায় অবস্থিত হোটেল ঘরোয়ার দু’টি পৃথক শাখাকে অসাস্থ্যকর,অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা.রবিউল ইসলাম,স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।

Top