উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উজেলার উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার(১০ ডিসেম্বর)পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.তোতা মিয়া জানান,অভিযানে ওই এলাকার মো. নিজাম মুন্সির মালিকানাধীন মেসার্স এমটিবি ব্রিকস ও মো. মাসুদ মুন্সী পরিচালিত মেসার্স এ এম বি ব্রিকস নামক ইটভাটা দু’টির আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নেভানোয় এবং ভ্যাকু মেশিন দিয়ে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটা দু’টির আনুমানিক ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটা দু’টি বন্ধ করে দেওয়া হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩(সংশোধিত-২০১৯)অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় এবং অবৈধভাবে ড্রাম চিমনির ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Top