বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সোমবার(০৯ ডিসেম্বর)দুপুরে আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না,অ্যাডভোকেট হাফিজ আহম্মদ বাবলু ও অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।সমাবেশে বক্তারা বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়।এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা।

Top