বরিশালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক মিল শ্রমিকসহ দু’জন নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক মিল শ্রমিকসহ দু’জন নিহত হয়েছেন।


আলোকিত বার্তা:বরিশালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক মিল শ্রমিকসহ দু’জন নিহত হয়েছেন।সোমবার(০৯ ডিসেম্বর)দুপুরে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফুল্লশ্রী এলাকা অতিক্রমকালে বাঁশ বোঝাই একটি ট্রাকের সাথে অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগে।এতে বাঁশের আঘাতে ইজিবাইক আরোহী মিল শ্রমিক জামাল হোসেন (৫০) গুরুতর আহত হন।তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা হাসাপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক জামালকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার সময় পথে জামালের মৃত্যু হয়।

নিহত জামাল আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট এলাকায় কালুর তেল মিলের শ্রমিক। তার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন।অপর ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ননী মজুমদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়।এর আগে রোববার (০৮ ডিসেম্বর) তিনি গৌরনদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত ননী মজুমদার আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামের নিরাঞ্জন মজুমদারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা।এদিকে সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর পুরান ডাকবাংলো এলাকায় গাছ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত গুরুত্বর আহত হয়েছেন।তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন।

Top