ট্রিপল মার্ডারে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ট্রিপল মার্ডারে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন


আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।সোমবার(০৯ ডিসেম্বর)বানারীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্টেশন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার ফাঁসির দাবি জানিয়ে বক্তরা বলেন,একমাত্র প্রশাসনই পারে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উম্মোচন করে জড়িতদের ফাঁসিতে ঝোলাতে।এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না জড়িতরাও প্রশ্রয় পাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত মরিয়মের ছেলে হারুন অর রশীদ,সাবেক ইউপি সদস্য আলম,সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানসহ নিহতদের পরিবার,আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসী।এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাবেক আলম মেম্বারের বাড়ির কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাসার তিন জনকে নির্মমভাবে হত্যা করা হয়।শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুয়েত প্রবাসী আব্দুর রব ও হাসান মাহমুদের মা মরিয়ম বেগম (৭০), খালাতো ভাই ভ্যানচালক ইউসুফ (২২) ও মেজ বোন মমতাজের জামাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শফিকুল আলম (৬০) সহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Top