গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।ছিনতাই শেষে তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।সোমবার(৯ ডিসেম্বর)দুপুর দেড়টার দিকে উজিরপুর সদর-ধামুরা সড়কের মুলপাইন নামক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত শাখা ব্যবস্থাপক আবু জাফরকে উদ্ধার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ব্যাংক কর্মকর্তা আবু জাফর ঋণের কিস্তি উত্তোলন শেষে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন।মুলপাইন নামক স্থানে পৌঁছালে দেখতে পান স্টার্ট দেওয়া একটি মোটরসাইকেলের ওপর একজন বসে ও দুইজন দূরে দাঁড়িয়ে আছেন। আবু জাফর কাছাকাছি আসার পর তাকে থামতে বলা হয়। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আবু জাফর ঠেকাতে গেলে তার হাতের ওপর কোপ লাগে। তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে স্টার্ট দেওয়া মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

Top