এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে রাজৈর থানার পুলিশ।


আলোকিত বার্তা:মাদারীপুরে জাহিদ শিকদার(৪০)নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে রাজৈর থানার পুলিশ।প্রথমে স্থানীয়রা জনতা তাকে আটক করে।।ঘটনাটি ঘটেছে আজ রবিবার উপজেলার টেকেরহাট বন্দরের ইজিবাইক মালিক সমিতির অফিসের সামনে।স্থানীয়রা জানায়,জাহিদ শিকদার র‌্যাব পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে।কিছুদিন আগে রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের অপু সরদার(২২)নামে এক ইজিবাইক চালকের কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে এবং বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে র‌্যাব পরিচয়ে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। এরপর থেকে তাকে সচরাচর দেখতে না পাওয়ায় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। রবিবার দুপুর ১২ টার দিকে টেকেরহাট বন্দরে হঠাৎ জাহিদকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসময় তার কাছ থেকে একটি খেলনা ওয়াকিটকি পাওয়া যায়।

জাহিদ শিকদার গোপালগঞ্জ জেলার সোনাকোড় এলাকার মো.রিজু শিকদারের ছেলে।সে বরিশাল কাউনিয়া হাউজিং এলাকায় বসবাস করে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজাহান বলেন,জাহিদ শিকদার নামে ১ জনকে আটক করা হয়েছে।সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে আসছিল। টেকেরহাট বন্দরে তাকে পেয়ে স্থানীয় জনতা আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে।

Top