বেনাপোল - পেট্রাপোল বন্দর ৬ ঘন্ট অচল রফতানি বানিজ্য - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে পাঁচ বছরে পেনশন ২১% পঁচিশ বছরে ৯০% জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ২৪ সেপ্টেম্বর আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা,নাশকতার ‘কন্ট্রোল’ দেশের বাইরে,বাসের পর এবার ট্রেনে আগু... সংবিধান সংশোধনের ভাবনা আগামী অধিবেশনেই ফের বাড়ল জ্বালানি তেলের দাম সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি

বেনাপোল – পেট্রাপোল বন্দর ৬ ঘন্ট অচল রফতানি বানিজ্য


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক চালকদের হয়রানির প্রতিবাদে ৬ ঘন্টা রফতানি বানিজ্য বন্ধ ছিল।সোমবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ রফতানি বানিজ্য বন্ধ ছিল।এরপর দুদেশের কাস্টমস বিজিবি বিএসএফ কর্মকর্তারা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে বেলা তিনটার সময় রফতানি বানিজ্য চালু করে।

বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন পেট্রাপোল বন্দরের বিএসএফ এর অযথা বাংলাদেশী চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখার অজুহাতে সময় ক্ষেপন করায় বাংলাদেশী চালকরা রফতানি বানিজ্য পন্য নিতে অনাগ্রহ দেখালে বানিজ্য বন্ধ হয়ে যায়।এ বিষয়টি নিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি ও দুই দেশের ব্যবসায়িদের সাথে আলোচনা করে পুনরায় রফতানি বানিজ্য চালু করা হয়েছে।উল্লেখ্য মাঝে মধ্যে এ ধরনের হয়রানির জন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে।

Top