বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাহাদের জন্মদিন পালন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাহাদের জন্মদিন পালন


বরিশাল ব্যুরোঃবরিশাল মহানগর ছাত্রলীগের বৃহৎ অংশের নেতৃত্বে থাকা মাহিদুর রহমান মাহাদের জন্মদিন পালন করেছে নেতৃবৃন্দরা।জন্মদিনের প্রথম প্রহরে ১২:০১ মিনিটে মহানগর ছাত্রলীগ নেতা আসফাক নাবীল সজিবের আয়োজনে মহানগর ছাত্রনেতা মাহিদুর রহমান মাহাদ আঃলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে পালন করা হয়।প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির বাসভবন বেগম ভিলায় সকাল থেকেই বরিশালের বিভিন্ন কলেজ ওয়ার্ডগুলোর নেতা কর্মীরা ভীড় জমাচ্ছে তাদের প্রিয় নেতা কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র স্নেহধন্য তার আদর্শ ধারন করা ছাত্রলীগের অহংকার মাহিদুর রহমান মাহাদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করার জন্য। ছাত্রনেতা মাহিদুর রহমান মাহাদের জন্মদিন উপলক্ষে গতকাল রাতে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে আসা সকল নেতা কর্মী সহ গরীব অসহায় জনসাধারণের জন্য খিচুড়ির আয়োজন করে তাদের খাবার বিতরণ করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মাহাদ তার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানো সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের হাতকে শক্তিশালী করতে বরিশাল আ’লীগের সকল অঙ্গ সংগঠনগুলোকে সুসংগঠিত ভাবে গড়ে তুলে মানব সেবাতে দেশের ও খেটে খাওয়া মানুষের পরিচ্ছন্ন ভাবে উন্নয়ন করতে সকলের তার আদর্শে সহযোগীতা করার আহবান জানায়।তরুন উদ্যোমী সংগ্রামী ছাত্রনেতা মাহিদুর রহমান মাহাদের জন্মদিনে বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি সহ বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু,বরিশাল মহানগর যুবলীগ ২১ নং শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রানা,বরিশাল বিএম কলেজ বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সিনিয়র সহ সভাপতি তানভীর আহমেদ,যুগ্ম সম্পাদক রাসেল মিয়া,বরিশাল মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অফুরন্ত শুভেচ্ছা জানায়। শুভ এই দিনে তার দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Top