আজ মশিয়ুর রহমান এর স্মরন সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আজ মশিয়ুর রহমান এর স্মরন সভা


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল জনপদের জনপ্রিয় ব্যাক্তিত্ব হাজী মশিয়ুর রহমান স্মরনে আজ নাগরিক শোক সভা। এই শোক সভার আয়োজন করেছেন বেনাপোল পৌরসভার সুযোগ্য মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন। বেনাপোলের ঐতিহ্যবাহি খেলার মাঠ (বল ফিল্ড খ্যাত) সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার ”বিয়ে বাড়িতে” এই স্মরন সভা শুরু হবে সকাল ১০ টায়।

আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরন সভায় প্রধান বক্তা থাকবেন সাবেক শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার আলী আনু, বিশেষ বক্তা বিশিষ্ট শিক্ষাবিধ আলাহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার, মরিয়য়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক কবি আলতাফ চৌধুরী, প্রয়াত হাজী মশিয়ূর রহমানের একমাত্র সন্তান শাহিদা রহমান সেতু প্রমুখ।এই নাগরিক স্মরন সভায় বেনাপোল জনপদের সর্বস্তরের জনসাধারনকে অংশগ্রহন করার জন্য আয়োজকবৃন্দ উদাত্য আহবান জানিয়েছেন। স্মরন সভায় প্রয়াত ব্যাক্তিত্বের স্মরনে দুয়া মাহফিল ও অনুষ্টিত হবে।

Top