সোয়া ২ কোটি নতুন বই বছরের উৎসবে প্রথম দিনের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সোয়া ২ কোটি নতুন বই বছরের উৎসবে প্রথম দিনের


রিক্তা আক্তার মালা:বরিশালে ২০২০ সালের শিক্ষাবর্ষের বই উৎসবে( ১ জানুয়ারী )প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ী-দাখিল,ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে শুধু মাধ্যমিত স্তরেই বরিশাল অঞ্চলের ৬ জেলার ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় মাধ্যমিক স্তরে অর্থাৎ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে ১ কোটি ১ লাখ ১১ হাজার ২২৭ টি বইয়ের চাহিদা রয়েছে। একই স্তরে ইংরেজী ভার্সনে ১০ হাজার ১২৭ পিস বই এবং দাখিলে ৪০ লাখ ৭৪ হাজার ৮৭৬ পিস বইয়ের চাহিদা রয়েছে।এছাড়া এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) এর জন্য ২ লাখ ৫৯ হাজার ৩৯৬ পিস, দাখিল ভোকেশনাল (নবম শ্রেণি) ৩ হাজার ৭ শত পিস এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল (ট্রেড) এর জন্য ৯৩ হাজার ১৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইবতেদায়ী (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ২২ লাখ ৬০ হাজার ৫৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানাগেছে,বিভাগের ৬ জেলায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে এবং প্রাক প্রাথমিকে ১ লাখ ৯৪ হাজার ৩৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইংরেজী ভার্সনে ৭ হাজার ৪৪৯ পিস বইয়ের চাহিদা রয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনে অর্থ্যাৎ ১ জানুয়ারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। বছরের প্রথম দিনে এমনভাবে আনন্দঘন উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির কোথাও নেই। এটি সরকারের এই যুগোন্তকরী পদক্ষেপ। ইতোমধ্যে চাহিদা অনুযায়ী স্ব স্ব উপজেলায় প্রয়োজনীয় বই পৌছে গেছে। বিদ্যালয়ে বুঝিয়ে দেয়ার কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানিয়েছেন,নিয়মানুযায়ী সকল উপজেলায় বছরের প্রথম দিনে বই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।বই সময়মতো সবজায়গাতে পৌছে যাওয়াতে এখন পর্যন্ত কোন উপজেলা থেকে অভিযোগ আমাদের কাছে আসেনি।

Top