বিএনপি-জামায়াত জোট বিগত ২১ বছরে দেশে হত্যা ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিএনপি-জামায়াত জোট বিগত ২১ বছরে দেশে হত্যা ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল


রফিকুল ইসলাম:পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক(মন্ত্রী পদমর্যাদায়)সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন,বিএনপি-জামায়াত জোট বিগত ২১ বছরে দেশে হত্যা ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল।দেশের সব আদালতে একযোগে বোমা হামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কাউকে বাড়ির বাইরে ঘুমাতে হয় না।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল হাসানাত আবদুল্লাহ।

এরআগে শুক্রবার বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম হাফিজ মৃধা।উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও এফবিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ,জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু।

পৌরসভাসহ সাতটি ইউনিয়নের সর্বস্থরের নেতা-কর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।দ্বিতীয় অধিবেশনে কোনো প্রার্থী না থাকায় এইচ এম জয়নাল আবেদীন এবং মো. হারিছুর রহমান হারিছকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Top