বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।


রফিকুল ইসলাম:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।পরে সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।শনিবার (৭ ডিসেম্বর)বেলা ১১টায় নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন,জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন প্রমুখ।সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে কিছু দূর এগুলে পুলিশের বাধায় তা আটকে যায়।মিছিল নিয়ে এগুতে না পেরে পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

Top