বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।


রফিকুল ইসলাম:‘অভিগম্য আগামীর পথে’শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র‌্যালিটি নগরের কালীবাড়ি রোডের সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সমাজসেবা কার্যালয়ের হলরুমে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।সভায় বক্তারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Top