আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন


আলোকিত বার্তা:দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনের স্থান ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানসহ শহর রঙিন সাজে সাজানো হয়েছে।শতাধিক তোরণ নির্মাণ হয়েছে।বিলবোর্ড টানানো হয়েছে শহরজুড়ে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি স্থান পেয়েছে এসব বিলবোর্ড-ব্যানারে। দৃষ্টিনন্দন সাজানো হয়েছে বঙ্গবন্ধু উদ্যান মাঠ ও আশপাশের স্থাপনা।

দলীয় নেতারা বলছেন,সম্মেলন জাঁকজমক করতে খরচের পরিমাণ সুনির্দিষ্ট নেই।বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্দেশনা মোতাবেক সৌন্দর্য বৃদ্ধির জন্য নেতাকর্মীরা যখন যেটি প্রয়োজন মনে করছেন সেটিই করা হচ্ছে। তারা মনে করেন, বরিশাল শহর উৎসবের শহরে পরিণত হবে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শন করেন পরিদর্শন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এবং সময় তিনি সাজ সজ্জা দেখে সন্তোস প্রকাশ করেছেন।এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Top