উজিরপুর উপজেলার সবজি ব্যবসায়ী কাওছার হাওলাদারের কঙ্কাল উদ্ধারের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উজিরপুর উপজেলার সবজি ব্যবসায়ী কাওছার হাওলাদারের কঙ্কাল উদ্ধারের


পাখি আক্তার:নিখোঁজ হওয়ার এক বছর পর বরিশালের উজিরপুর উপজেলার সবজি ব্যবসায়ী কাওছার হাওলাদারের (৩২) কঙ্কাল উদ্ধারের দাবি জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর বাজারের উত্তরে কাজী বাড়ি এলাকার একটি জঙ্গলের ডোবার পাশ থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।মূলত কঙ্কালটি জড়িয়ে থাকা জ্যাকেট,মোবাইল,চার্জার,মানিব্যাগ ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের মাধ্যমে প্রাথমিকভাবে কাওছারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়,২০১৮ সালের ২৭ ডিসেম্বর নিখোঁজ হন উপজেলার ওটরা গ্রামের হালিম হাওলাদারের ছেলে কাওছার।তিনি ভবানীপুর বাজারে সবজির ব্যবসা করতেন। সে সময় বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। প্রায় বছরখানেক পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক নারী কাজী বাড়ির বাগানে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডোবার পাশে একটি জ্যাকেট দেখতে পান। জ্যাকেটটি ধরতেই তাতে মোড়ানো মানুষের কঙ্কাল চোখে পড়ে ওই নারীর। পরে স্থানীয় লোকজনকে সে খবর দিলে তারা এ ব্যাপারে উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্যাকেট, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল ও চার্জারসহ কঙ্কালটি উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান,কঙ্কালের সঙ্গে উদ্ধার মালামাল দেখে প্রাথমিকভাবে নিঁখোজ পরিবারের লোকজন সেটি নিখোঁজ ব্যবসায়ি কাওছারের বলে দাবি করছে। তবে ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পরই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এদিকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণও নিশ্চিত করা যাচ্ছে না। ফলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।ময়না তদন্তের উদ্দেশ্যে কঙ্কালটি বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Top