‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’ বিশ্ব মৃত্তিকা দিবস। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’ বিশ্ব মৃত্তিকা দিবস।


রফিকুল ইসলাম:‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’ এ প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯।এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালা’ বিষয়ের ওপর এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন উপাচার্য।এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরা এমন পরিকল্পনা গ্রহণ করো,যে পরিকল্পনা বাস্তবায়নে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব। কেননা আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলছি।

তিনি বলেন,প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যতটা সম্ভব কৃষি জমি রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাই আগামীর ভবিষ্যৎ গড়তে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার ক্ষয়রোধ কল্পে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এ হোক বিশ্ব মৃত্তিকা দিবসের অঙ্গীকার।এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনজুমান আরা রজনী, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Top