মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ।


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালীয়া মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬৯জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুলব্যাগ, খাতা, কলম বিতারণ করা হয়েছে।মঙ্গলবার বিকালে মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়ের সভাপতি ও ১নং পঁচাকোড়ালীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারির সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতারণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল আলম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. সুলতান আহম্মেদ (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক পঁচাকোড়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।অনুষ্ঠান পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলন।উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরমোহম্মাদ সরদার, আমিনুল ইসলাম,বেল্লাল পাটোয়ারি, জামাল মোল্লাসহ শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাত্রি ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।

প্রধান অতিথিকে প্রতিবন্ধি ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকারা স্বাগত জানায় এবং ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তালতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল আলম, মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬৯জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম বিতারণ করেন।প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে দেশের এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই এবং তাদেরকেও সাধারন মানুষের মত নিজের পায়ে দাড়াতে শেখাই এর জন্য যা প্রয়োজন তার জন্য সাহায্য ও সহযোগিতার হাত বাড়াই।

বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি বলেন,নিঃস্বার্থ ভাবে প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলন বলেন,এই প্রতিবন্ধী বিদ্যালয়টি সকলের সহযোগিতা পেলে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে তিনি আশা করেন

Top