বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) এর খুলনা বিভাগীয় কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) এর খুলনা বিভাগীয় কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।


আলোকিত বার্তা:বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) এর খুলনা বিভাগীয় কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে সংগঠনের কেন্দ্রীয় বনেক নেতৃবৃন্দের সাথে খুলনা বিভাগীয় সম্পাদকদের একাংশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলীর মিলপাড়াস্থ “অনুসন্ধান প্রতিদিন” এবং “আয়না নিউজ”-এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সভায় সভাপতিত্ব করেন ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দেশের পাঠকনন্দিত জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হুসাইন সজীব।

সভায় বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদকদের অধিকার আদায়, সরকার প্রণীত নীতিমালায় সম্পাদকদের সুযোগ-সুবিধা প্রাপ্তি, অনলাইন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। বনেক’ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভার সভাপতি, ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তাজবীর হুসাইন সজীব।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিয়া, দৈনিক অধিকারের মফস্বল সম্পাদক রাহুল বিশ্বাস মুন্না, প্রভাত বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, ডোনেট বাংলাদেশের সম্পাদক প্রকৌশলী রাসেল রানা, ক্রাইম ভিশন বিডির সম্পাদক হাসিবুর রহমান রুবেল, লালন কণ্ঠের নির্বাহী সম্পাদক সামরুজ্জামান সামুন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- প্রতিদিনের কুষ্টিয়ার সম্পাদক রাকিব হাসান,অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক মিজানুর রহমান মিয়া,গড়াই নিউজের নির্বাহী সম্পাদক তারেক বিন আজিজ,ডোনেট বাংলাদেশের বার্তা সম্পাদকসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন অনলাইন গণমাধ্যমকর্মী।দীর্ঘ আলাপ-আলোচনার পর অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো.মিজানুর রহমান মিয়াকে খুলনা বিভাগের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব অর্পণের প্রস্তাবনা গৃহীত হয়।কেন্দ্রীয় কমিটির পক্ষে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি চলতি মাসের মধ্যে বিভাগের সকল জেলার অনলাইন সম্পাদকদের সমন্বয়ে‘বনেক’এর খুলনা বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

Top