"পি‌রোজপুর জেলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে ডিআই‌জি ম‌হোদ‌য়ের মতবিনিময় সভা" - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

“পি‌রোজপুর জেলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে ডিআই‌জি ম‌হোদ‌য়ের মতবিনিময় সভা”


আলোকিত বার্তা:আজ (০৪ ডিসেম্বর ২০১৯)সকাল ১১ঘটিকায় জেলা পুলিশ পিরোজপুর ও আলোর পথে পিরোজপুর কর্তৃক আয়োজিত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয়।এই মতবিনিময় সভায় প্রধান অতিথির নিকট ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসর্মপণ করেন।এ সকল আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ ও তাদের মধ্যে ১৯ জনকে সেলাই মেশিন ও চা বিক্রির সরঞ্জাম দিয়ে পূর্ণবাসন করেন রেঞ্জ ডিআইজি,বরিশাল মহোদয়। এছাড়া উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ১১৭ জন আত্মসর্মপণকারী সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার,পিরোজপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা,উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,সভাপতি ও সাধারণ সম্পাদক,আলোর পথে সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

Top