বাকেরগঞ্জে প্রভাবশালীদের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাকেরগঞ্জে প্রভাবশালীদের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জে প্রভাবশালীদের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।অভিযানে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ও বোয়ালিয়া বাজারের সদ্য নির্মিত ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ গেটের বাউন্ডারি দেয়ালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়েছে।বুধবার সকাল ১১ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম। এব্যপারে বাকেরগঞ্জ থানার পুলিশের একটি দল সহযোগীতা করেন। এসময় রাস্তার দু’পাশে কাঠের তৈরি অর্ধশত দোকান ঘর ভেঙে দেওয়া হয়।

সহকারি কমিশনার মো. তরিকুল ইসলাম জানান, ৫০টির অধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার শর্তে কিছু ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হযেছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা না সরালে অভিযান চালিয়ে বাকি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। যেই হোক না কেন সরকারি জায়গা দখল করার কোনো সুযোগ নেই।

Top