পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার তালুকদার হাট-বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারা মোতাবেক বাজারের বাপ্পারাজ মেডিক্যাল হলের প্রোপাইটর মো. বাপ্পারাজ, মেসার্স মিন্টু মেডিক্যাল হলের প্রোপাইটর মো. শামসুল হক মিন্টু, তরুণ মেডিক্যাল হলের প্রোপাইটর তরুণ চন্দ্র রায়, ধানসিড়ি হোটেলের প্রোপাইটর মো. তারেক ও বিসমিল্লাহ হোটেলের প্রোপাইটর মো. কবির হাওলাদারকে মোট ১১ হাজার পাঁচশ’ টাকা জরিমান করা হয়।অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই কাজী ইমরান আহম্মেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Top