বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় বিএসএফ সদস্য আটকঃ পতাকা বৈঠকের মাধ্যেমে হস্তান্তর - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় বিএসএফ সদস্য আটকঃ পতাকা বৈঠকের মাধ্যেমে হস্তান্তর


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল সীমান্ত থেকে ১ জন বিএসএফ সদস্যকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ আটক করে বিজিবি।পরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
বুধবার বেলা তিন টার সময় এ ঘটনা ঘটে বেনাপোল চেকপোষ্ট এলাকায়।বিএসএফ সদস্যরা বিজিবির ক্যাম্পের পিছন দিয়ে পুরাতন ইমিগ্রেশন এর ভিতরে প্রবেশ করে।এখান থেকে সে আটক হয়।

বিজিবি সুত্র জানায়,বাংলাদেশের আলী হোসেন নামে একজন পাসপোর্ট বিহীন লোককে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগ পেট্রাপোল বিএসএফ আটক করে।পরে তাকে পেট্রাপোল থানায় হস্তান্তরের জন্য নিয়ে গাড়িতে উঠানোর সময সে প্রসাব করার কথা বলে।বিএসএফ সদস্যরা তাকে প্রসব করতে সুযোগ দিলে সে দৌড়ে বাংলাদেশে পালিয়ে আসে।এরপর বিএসএফ এর ৪ সদস্য(২ জন মহিলা সদস্য ও ২ জন পুরুষ সদস্য)তাকে ধাওয়া করে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ ভিতরে প্রবেশ করে।সাথে সাথে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের আটকের জন্য অভিযান চালালে তিন জন বিএসএফ সদস্য কৌশলে পালিয়ে যায়।তবে পেট্রাপোল ক্যাম্পের হেড কনষ্টবল চৈতান্য বিজিবি সদস্যদের হাতে আটক হয়।বেনাপোল চেকপোষ্টে এলাকায় বিএসএফ সদস্যদের অনুপ্রবেশে উৎসুক জনতারা ছবি ও ভিডিও করে বলে জানা যায়।তবে বিজিবি সদস্যরা কয়েকজনকে নিয়ে তাদের হাতে থাকা মোবাইল থেকে ভিডিও ছবি ডিলেট করে দেয়।

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলী হোসেন।বেলা ৪.১০ সময় বাংলাদেশের ৪৯ ব্যাটালিয়ন এর বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার ও ভারতের ৬৪ বিএসএফর পেট্রাপোল কোম্পানি কমান্ডার পর্যায়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে হেড কনষ্টবল শ্রী চৈতান্যকে হস্তান্তর করা হয়।৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাংলাদেশে প্রবেশ কারী বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যেমে ফেরত দেওয়া হয়েছে।

Top