বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ


রফিকুল ইসলাম:বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে।রোববার(০১ ডিসেম্বর)রাতে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহবায়ক এম মেজবাহ উদ্দিন জুয়েল’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রোববার (১ ডিসেম্বর) থেকে বহিস্কারের আদেশ কার্যকর হবে।উল্লেখ্য,শনিবার (৩০ নভেম্বর) রাতে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Top