বাল্যবিয়ে বন্ধ ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাল্যবিয়ে বন্ধ ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সোমবার(২ ডিসেম্বর)ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান,হাপানিয়া গ্রামের রফিক আকনের ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে রোববার(১ ডিসেম্বর)রাতে বিয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

খবর পেয়ে তিনি ইউপি সদস্যদের নিয়ে কনের বাড়িতে পৌঁছে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করেন।পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা।ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।

Top